Showing posts with label রান্না বান্না. Show all posts
Showing posts with label রান্না বান্না. Show all posts

Monday, August 15, 2016

আমের কাশ্মীরি আচার


যা যা লাগবে
আম দুই কেজি,
চিনি ৪ কাপ ,
গরম মশলা (এলাচি, দারচিনি, লবঙ্গ, তেজপাতা)।
চুন গোলা পানি
লবন পানি
আদা
শুকনো মরিচ
লেবুর রস
আম গুলোকে লম্বা লম্বা করে আধ ইঞ্চি পুরু
করে কেটে নিন। চুন গোলা পানিতে ঢুবিয়ে
রাখতে হবে। তিন ঘন্টা পরে পানি ফেলে দিলে
আবার লবন গোলা পানিতে ঢুবিয়ে রাখবেন। এভাবে
তিন ঘন্টা পরে পরে লবন পানি চেঞ্জ করে দিতে
হবে ।
এরপরে চার কাপ পানিতে চিনি এবং গরম মশলা দিয়ে
জ্বাল দিতে থাকবেন। শুকনা মরিচ গুলো বোটার
দিকে কেঁচি দিয়ে কেটে ফেলুন, তারপর হালকা
করে চাপ দিলেই ভেতরে বীজ গুলো বের
হয়ে আসবে। বীজ ফেলে দিয়ে মরিচ
গুলোকে কেচি দিয়ে গোল গোল ছোট
ছোট টুকরো করে কেটে লেবুর রসে
ঢুবিয়ে রাখেন। আর আদা পাতলা পাতলা গোল করে
কেটে চিনির সিরার সাথে মিশিয়ে দেবেন প্রথম
থেকেই। এরপরে সিরা মোটামুটি ঘন হয়ে
আসলে আমা আর মরিচের টুকরো মেশাবেন।
৫/৬ মিনিট জ্বাল দিয়ে নামিয়ে ফেলুন। পরের দিন
আবার এমন করে ৫/৬ মি: জ্বাল দিন, হালকা করে আম
গুলো নেড়ে চেড়ে দিন। খেয়াল রাখতে হবে
যেন বেশি সময় জ্বাল না হয়, তাহলে গলে
যেতে পারে। এভাবে তিন দিন জ্বাল দিয়ে পরে
বয়ামে ভরে রোদে দিন। দু তিন দিন রোদের
দিলেই রেডি হয়ে যাবে।

ডাল ভাজা

   উপকরন
(মুগ/মসুর/ছোলা/চানা বুট) ইচ্ছা
# সামান্য হলুদ রং
# তেল (ডুবো ভাজাৱ জন্য)
মশলা
# জিৱা
# ধনে
# দাৱুচিনি
# সাদা এলাচ
# বিট লবন
# শুকনো মরিচ
প্রনালী: ডাল 3-4 ঘন্টা ভিজিয়ে পানি ঝরিয়ে শুকনো
করে নিন ৷ অল্প রং নিয়ে ডাল হাতে মেখে নিন ৷
প্যানে সাদা তেল গরম করে ডাল ছাড়ুন ৷
মচমচে করে ভাজুন ৷
ভাজাৱ সময় সুন্দর গন্ধ ছড়াবে ৷
মশলা তৈরী:
বিট লবন ছাড়া সব উপকরন আলাদা আলাদা কাট খোলায়
টেলে শিল পাটায় বিট লবন সহ মিহি করে বেটে
ডালের সাথে মিশিয়ে দিন ৷

চুলায় বানানো চকলেট কেক

    উপকরন 
১ কাপ ঘি/বাটার
৪ টা ডিম
১ +১/২ কাপ ময়দা+ গুড়ো দুধ
১ ১/২ চা চামচ বেকিং পাউডার
১ ১/২ চা চামচ কোকো পাউডার
১ টেবিল চামচ কফি (বানানো লিকুইড)
প্রনালী.. 
এই কেকটার প্রসেসিং আমি ব্লেন্ডারে করেছি।
করতে গিয়ে দেখলাম ইলেক্ট্রিক মিক্সচার এর
চেয়ে অনেক সহজ ও সুন্দর হয়েছে। প্রথমে
চিনি ও তেল/বাটার ব্লেন্ডারে ভাল করে ব্লেন্ড
করে তারপর ডিমের সাদা অংশ পরে হলুদ অংশ দিয়ে
ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তারপর
ময়দা,গুড়ো দুধ,কোকো পাউডার, বেকিং পাউডার সব
মিশিয়ে চালনিতে চেলে নিন। তারপর ডিমের
মিক্সচারে একটু একটু করে ময়দার মিশ্রণ ও কফি
দিয়ে ভাল করে চামচ দিয়ে মিশিয়ে নিন। তারপর
পাত্রে একটি কাগজ গোল করে কেটে বসিয়ে
দিয়ে তার ভেতর কেকের মিশ্রণ টা ঢেলে দিন।
বড় হাড়ি বা সসপ্যনের ভেতর স্ট্যন্ড বসিয়ে ৫ মিনিট
প্রিহিট করে নিয়ে কেকের পাত্র টি বসিয়ে
ভালো করে মুখ বন্ধ করে দিন। ৪০ মিনিট পর কাঠি
ঢুকিয়ে চেক করে দেখুন কেক হয়েছে কিনা।
** কেক বানাতে পানির বাষ্প ব্যবহার না করলে
উপরের কালার আপনা আপনিই আসবে। চুলার আঁচ
মিডিয়ামের চেয়ে একটু কম রাখবেন। বেশি
কমিয়ে দিলে কেক ফুলবে না+ সময়ও অনেক
বেশি লাগবে। কেক নামিয়ে ঠান্ডা হবার পর
কাটবেন। **

Thursday, July 21, 2016

গোলাপ জামুন বা লালমোহন

ডিম-১ টি চিনি ১ টেবিল চামচ তেল-২.৫ টেবিল চামচ গুড়া দুধ- ১ টেবিল চামচ ময়দা - ১/২ কাপ বেকিং পাউডার -২ চা চামচ ** সিরা** চিনি - ৩ কাপ পানি - ৩ কাপ প্রনালী - ডিম,তেল ও চিনি ফেটিয়ে নিতে হবে। অন্য পাত্রে ময়দা, গুড়া দুধ, বেকিং পাউডার মিশাতে হবে। এইবার ডিমের মিশ্রনে ময়দার মিশ্রন মিশিয়ে নিতে হবে। ভাল করে মিশিয়ে ছোট ছোট গোল বল করতে হবে।(২০-২১ টার মত বল হবে) এইবার এইটা নিভু নিভু আচে ভাজতে হবে। এক চুলায় ভাজা হতে হতে অন্য চুলায় চিনি আর পানি একসাথে চুলায় দিয়ে, ১ টা বলক দিয়ে চুলা বন্ধ করে দিন। মিস্ট ভাজা হলে সিড়ার আগুন জ্বালিয়ে দিন। মিস্টি লাল লাল করে ভেজে সিরায় দিন। এইবার ২-৩ মিনিট ঢেকে রাখুন। মিস্ট ফুলে ২ গুন হয়ে যাবে। এইবার চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে দিন। ঠান্ডা হলে মিস্টি সব সিরা টেনে নিবে। এইবার মিস্টি রেডি।

Monday, June 27, 2016

শাহী ফিরনি

শাহী ফিরনি""" উপকরন • দুধঃ ২লিটার • পোলাউর চালঃ ১/২কাপ ( ১ ঘন্টা ধরে ভিজিয়ে নিয়ে হাত দিয়ে ভেঙ্গে কিছুটা গুড়া করে নিতে হবে) • চিনিঃ পরিমান মত • কাঠ ও পেস্তাবাদাম কুচিঃ ১/৪কাপ • গুড়োদুধঃ ১.৫কাপ • গোলাপজলঃ ১/২চা চামচ •দারচিনি ও এলাচঃ ৪ টি করে • ঘিঃ ২টেবিলচামচ প্রনালি দুধে দারচিনি, এলাচ দিয়ে ঘন করে ১.৫ লিটার করুন। একটি পাত্রে ঘি দিয়ে চাল দিয়ে কিছুটা ভেজে ২কাপ গরম পানি দিন।চাল সিদ্ধ হলে নামিয়ে নিন। এখন দুধ, চিনি, গুড়োদুধ ও সিদ্ধ চাল ভাল করে মিশিয়ে নিন।চুলায় দিয়ে নেড়ে নেড়ে অল্প আচে রান্না করুন। ফিরনি কিছুটা ঘন হলে বাদামকুচি, গোলাপজল দিয়ে ২ মিনিট রান্না করুন। কিছমিছ,বাদামকুচি দিয়ে সাজিয়ে ঠান্ডা পরিবেশন করুন।

তেঁতুলের সস

যেকোন ভাজাপোড়া,স্ন্যাকস ,টচপুটি,ফুচকা বা দ্ই বড়া এই সস খেতে দারুন মজা। তাই খুব সহজেই বানিয়ে ফেলুন মজাদার তেঁতুলের সস !🍯 🔻 উপকরন:🔻 তেঁতুলের কাঁথ - ১ কাপ চিনি - ১ কাপ লবন - ১/২ চা .চামচ বিট লবন - ১/২ চা. চামচ জিরা টালা গুড়া - ১ চা. চামচ শুকনা মরিচ টালা গুড়া - ১ চা. চামচ 🔻প্রনালী :🔻 তেতুল পানিতে গুলে বিচি ছাড়িয়ে নিন। এবার সব উপকরন মিশিয়ে নিন। তারপর চুলায় মাঝারি আঁচে জ্বাল দিন । ফুটে উঠলে একটু খেয়ে দেখুন সব কিছু আপনার স্বাদ মত হয়েছে কিনা, দরকার হলে চিনি সহ সব মসলা আপনার স্বাদ মত কম বা বেশি করে দিতে পারেন। একটু ঘন হলেই নামিয়ে ফেলুন। ঠান্ডা হলে বোয়ামে ভরে ফ্রিজে রেখে দিন। N:B : # তেঁতুলের রস যত কাপ হবে ,চিনিও তত কাপ দিতে হবে । # বেশি ঘন করবেন না ,তাহলে পরে শক্ত হয়ে যাবে । # মসলা নিজের স্বাদ মত দিতে পারেন

চিড়ার পোলাও

চিড়ার পোলাউ"" উপকরন • চিড়াঃ ২ কাপ • চিংড়িঃ ১/২ কাপ • ডিমঃ ২ টি • পেয়াজ় কুচিঃ ১/৪কাপ • রসুনকুচিঃ ১ টেবিলচামচ • তেলঃ ২ টেবিলচামচ • ঘিঃ ২ টেবিলচামচ • হলুদের গূড়োঃ ১/৪চা চামচ • আলুঃ ১ টি(ছোট কিউব করে কাটা) • মটরশুটিঃ ১/৪কাপ • গাজরকুচিঃ ১/৪কাপ • ক্যাপ্সিকাম কুচিঃ ১/৪কাপ • গোলমরিচ গুড়োঃ ১চা চামচ • লবন সাদমত • কাচামরিচকুচিঃ ১ টেবিলচামচ • ধনেপাতা কুচিঃ ২ টেবিলচামচ • চিনিঃ ১ চা চামচ প্রনালীঃ চিড়া ঠান্ডা পানিতে ধুয়ে নিয়ে ভাল করে পানি ঝড়িয়ে নিন।চামচ বাঁ হাত দিয়ে নেড়ে দিন। কড়াইতে তেল দিয়ে পেয়াজ, কাচামরিচ, রসুন দিয়ে ভেজে ডিম দিয়ে অনবরত নাড়ুন।এক্টু ঝুড়িভাজা হলেই ডিমঝুড়িকে একপাশে রেখে চিংড়ি দিয়ে ভাজুন। আলু দিন।কিছুসময় ভাজুন। এরপর গাজর, মটরশুটি ও ক্যাপ্সিকাম দিয়ে ৩ মিনিট ভেজে চিড়া দিন। ভাল করে মিশিয়ে ৫ মিনিট অল্প আচে রান্না করুন। গোলমরিচ গুড়ো, ধনেপাতা কুচি ও চিনি দিয়ে মিশিয়ে ৩ মিনিট রাখুন। ঘি ছিটিয়ে নামিয়ে নিন। গরম পরিবেশন করুন

কাঁচকলার কোফতা

@ কাঁচকলার কোফতা @ উপকরন: কাচকলা সেদ্ধ ১টা ছোট আলু সেদ্ধ ১ টা ডিম সেদ্ধ কুচি ১টা গাজর কুচি একটু ভেজে নেওয়া ১টেবিল চামচ পেয়াজ বেরেস্তা ১টেবিল চামচ কাচামরিচ কুচি ভাজা ২চা চামচ ধনেপাতা কুচি ১চা চামচ জিরা গুরা ১/২ চা চামচ লবন পরিমান মত সব একসাথে মেখে চপ আকারে বানিয়ে নিন। ভাজার জন্য : কাচা ডিম ১টা ব্রেড ক্রাম / বিস্কিট এর গুরা ৪টেবিল স্পুন এর মত গরম ডুবো তেল পরিমান মতো এবার ডিম টা ভালোমতো ফেটিয়ে নিয়ে চপ গুলো তাতে চুবিয়ে বিস্কুটের গুরোয় গড়িয়ে নিন। ডুবো তেল গরম করে তাতে বাদামি করে ভেজে তুলুন। গরম গরম পরিবেশন করুন

পপকর্ন চিকেন"""

পপকর্ন চিকেন""" চিকেন মেরিনেডঃ উপকরনঃ • মুরগীর বুকের মাংস কিউবঃ ৪০০গ্রাম বা ২ টি ব্রেস্ট পিস • সয়া সসঃ ১চা চামচ • আদা রসুন বাটাঃ ১/২চা চামচ করে • লবন ও তেল পরিমান মত • কালো গোলমরিচ ও লাল মরিচ গুড়োঃ ১/২ চা চামচ করে • ডিমের সাদাঃ ১ টি • ময়দাঃ ২ টেবিলচামচ মুরগী ধুয়ে পানি ঝড়িয়ে নিন। উপরের সব উপকরন একসাথে মিশিয়ে ৩০ মিনিট রেখে দিন। চিকেন ফ্রাইঃ • বেডক্রাম্বসঃ ১কাপ • চিড়া বা কর্নফ্লেক্সঃ ১/৪কাপ(হাত দিয়ে ভেংগে নেয়া) • ঠান্ডা পানি মুরগীর পিসগুলো ব্রেডক্রাম্বস এ গড়িয়ে নিন। ঠান্ডা পানিতে চুবিয়ে তুলে চিড়াতে গড়িয়ে নিন। ২ কাপ তেল গরম করে মাঝারি আচে সোনালি করে ভেজে তুলুন। গরম পরিবেশন করুন।

চিকেন গ্রীল

# মেরিনেটের_মশলা : মুরগীর মাংস 4 টুকরা (দেড় কেজি) টক দই 1/2 কাপ পিয়াজ বাটা 2 টেবিল চামচ হলুদ গুড়া 1/2 চা চামচ লাল মরিচ গুরা 1+1/2 টেবিল চামুচ ধনে গুরা 1 চা চামুচ আদা রসুন বাটা 1+1/2 টেবিল চামচ গরম মশলা গুরা 2 টেবিল চামচ (জিরা +দারুচিনি +এলাচ +গোল মরিচ +লবংগ সব মিলিয়ে তাওয়ায় টেলে গুড়া করে নিবেন) সয়া সস 1 চা চামুচ টমেটো সস 1 টেবিল চামুচ রেড ফুড কালার 1/2 চা চামচ সরিষার তেল 3 টেবিল চামচ লবন আন্দাজ মত # গ্রিল_করার_সময়_যে_মশলা_ব্রাশ_ক রতে_হবে : ৩ টেবিল চামচ টমেটো সস ১ চা চামচ লাল মরিচের গুড়া ১/৩ চা চামচ লবন ১ টেবিল চামচ সরিষার তেল ২ টেবিল চামচ মেরিনেটের মশলা (চিকেন সিদ্ধ এর পর যা অবশিষ্ট থাকে ওখান থেকে নিতে হবে) -সব মিশিয়ে নিলেই হয়ে যাবে গ্রিল করার সয়ম মুরগীর উপর ব্রাশ করার মশলা। # প্রনালি : -টক দইতে সব মশলা, সস,তেল দিয়ে ভাল মত ফেটে নিতে হবে। -এবার মুরগী তে চাকু দিয়ে গভীর করে দাগ কেটে নিতে হবে বেশ কয়েকটা। -এবার টক দইয়ের মিশ্রন দিয়ে মুরগী টা ভালমত মেরিনেট করে কম্পক্ষে 3 ঘন্টা ফ্রিজে রাখতে হবে। -সবচেয়ে ভাল হয় সারা রাত ফ্রিজে রেখে পরদিন করলে। -এবার কড়াইতে মুরগীর পিস সব মশলা সহ দিয়ে ঢেকে দিতে হভে মিডিয়াম আচে। -5 মিনিট পর আচ একেবারে কমিয়ে দিবেন। -মাঝে 1 বার উল্টে দিবেন। -হাফ সিদ্ধ হয়ে মোটামুটি পানি টানিয়ে নামিয়ে নিবেন। -ঠান্ডা করে নিন। -এবার মেইন কাজ। -চুলার উপর গ্রিল চুলা বসাতে হবে। -চিকেন পিস গুলা শিকের উপর বসিয়ে আচ টা মিডিয়াম করে দিতে হবে। -গ্রিলের মশলা টা ব্রাশ করে দিতে হবে। -ঘুরিয়ে ঘুরিয়ে গ্রিল করে নিতে হবে, মাঝে মাঝে গ্রিলের মশলা চিকেনে ব্রাশ করে দিবে। -15-18 মিনিট লাগবে গ্রিল হতে। -উম্ম জটিল একটা ঘ্রান ছড়াবে, মুখে দিবেন আহ হা জুসি ভিতরটা। -আর যদি বেশি ড্রাই পছন্দ করেন তাহলে আরও খানিকটা সময় নিয়ে আগুনে পুরাবেন,অল্প আচে।

পেস্ট্রি কেক

উপকরণ---ডিম২টা, ময়দা১/২কাপ, চিনি৬চামচ ভেনিলা এজেন্স কয়েক ফোটা, দুধ১/২কাপ ঘন বেকিং পাউডার১চামচ বাটার/তেল১/২কাপ হুইপড ক্রিম পাউডার১প্যাকেট ,চকলেট ওরিও বিস্কুট৫টা চেরী ডেকোরেশনের জন্য প্রনালীঃ-প্রথমে ডিমের সাদা অংশ বিটার দিয়ে বীট করে ফোম করতে হবে।এরপর কুসুম,চিনি দিয়ে বীট করতে হবে।চেলে রাখা ময়দা,বেকিং পাউডার আস্তে আস্তে মিশাতে হবে।দুধ, বাটার,এজেন্স দিয়ে ভালো ভাবে বীট করতে হবে।এবার বেকিং ডিশে বাটার ব্রাশ করে খামির ঢেলে৩০/ ৩৫মিনিট১৮০ড্রিগী তাপমাএায় বেক করতে। হুইপড ক্রিমের পাউডার নিয়ে একটু তরল ঘন দুধ দিয়ে বীট করে১০মিনিট ফ্রীজে রাখতে হবে। এরপর আাবার নিয়ে হাই স্পিডে বীট করতেহবে। ভেনিলা এজেন্স দিতে হবেএবাবে করলে ক্রিম রেডি হয়ে যাবে। কেকটা বের করে ঠান্ডা করতে হবে। ঠান্ডা কেকের উপর ক্রিম লাগিয়ে ফ্রিজে রাখতে হবে। এবার বিস্কুট গুড়া,চকলেট কুচিও চেরী ফল দিয়ে সাজিয়ে পরিবেশন করুন ঠান্ডা ও মজদার পেস্ট্রি কেক।

চাইনিজ ভেজিটেবল

# উপকরণ :- ১. ব্রকলি ১.৫ টা লম্বা লম্বা করে (বেশি ছোট হবে না) ২. বরবটি ২৫০ গ্রাম (লম্বা, বাঁকা করে কাটা) ৩. গাজর মাঝারি সাইজ (৫-৬ টা, এটাও বাঁকা করে কেটে নিতে হবে) ৪. পেপে মাঝারি সাইজ ১ টা (গাজর এর মত বাঁকা করে) ৫. বাঁধাকপি ৪ ভাগের এক ভাগ। ৫. ক্যাপসিকাম ১ টা লম্বা চিকন করে কাটা। ৬. কালো গোলমরিচ গুঁড়া ১ টেবিল চামচ ৭. সয়াসস (ডার্ক টা) ১ টেবিল চামচ ৮. কর্ণ ফ্লাওআর ২ টেবিল চামচ ১/২ কাপ পানিতে গুলে নিতে হবে ৯. চিনি ১ টেবিল চামচ ১০. চিকেন বুকের মাংস লম্বা টুকরা করা। ১১. গরম পানি ২ কাপ ১২. কর্ণ ফ্লাওয়ার সিদ্ধ করার জন্য ১৩. আদা ও রসুন বাটা ১ টেবিল চামচ করে ১৪. পেঁয়াজ (৪ ভাগ করে ছাড়িয়ে নিতে হবে) # প্রনালি :- -ক্যাপসিকাম বাদে সব সবজি আলাদা ভাবে সেদ্ধ করতে হবে। সেদ্ধ করার সময়ে একটু লবণ ও কর্ণ ফ্লাওয়ার মিক্স করে নিলে সবজির রঙ ঠিক থাকে। সবুজ রঙ আর সবুজ হবে। (যে সবজির যে রঙ সেটা আরও গাড় হবে) -সবজি গুলো আধাসেদ্ধর একটু বেশি হবে। খেয়াল রাখতে হবে যাতে গলে না যায়। -সবজিগুলো থেকে পানি ছেঁকে নিতে হবে। -এবার একটা প্যাণে তেল নিয়ে আদা ও রসুন হালকা সোনালি না হওয়া পর্যন্ত ভাজতে হবে। -হয়ে গেলে মুরগি দিয়ে ভাজতে হবে। -সাথে একটু লবণ, গোলমরিচ গুঁড়া ও সয়সস দিয়ে আর ৪-৫ মিনিট ভাজা ভাজা করতে হবে -এবার ক্যাপসিকাম ও পেঁয়াজ দিয়ে আর ১-২ মিনিট নেড়ে চেড়ে সব সবজি দিয়ে ৪-৫ মিনিট ভালো করে নাড়তে হবে। -এবার ২ কাপ গরম পানি দিয়ে ঢেকে রাখুন। পানি যখন একটু কমে যাবে বা ৫-৬ মিনিট পর ঢাকনা খুলে কর্ণ ফ্লাওআর গোলানো পানি দিয়ে (এই সময়ই তাড়াতাড়ি নাড়তে হবে) আর ২-৩ মিনিট রান্না করুন। -এবার চিনি ও লেবুর রস দিয়ে নামিয়ে ফেলুন।

Monday, June 20, 2016

পটেটো চীজ বল


1) সিদ্ধ আলু 4টা
2) মোজারেলা চিজ 1/2কাপ
3)চাট মসলা/গরম মশলা 1/ 2 চা চামচ
4) কাচা মরিচ কুচি 1চা চামচ
5) লবন সাদ মতো
6) গোল মরিচ গুরা সামান্য
7) ডিম 1 টা
8) ব্রেডক্রাম্ব পরিমান মতো
ডিম,ব্রেডক্রাম ,চিজ ছাড়া বাকি সব
উপকরন এক সাথে মেখে নিতে হবে।
এবার মাখানো আলু থেকে অল্প অল্প করে নিয়ে
বল বানিয়ে তার মাঝে চিজ দিয়ে খুব ভাল
করে মুখ বন্ধ করে দিতে হবে।
এভাবে
সবগুলো বানানো শেষে বল গুলো ফেটানো
ডিমে ডুবিয়ে ব্রেডক্রাম্ব এ গড়িয়ে নিতে হবে।
এর পর সব বল গুলি 30/40 মিনিট ফ্রিজে
রেখে গরম তেলে ভাজতে হবে।
বাদামী রং হয়ে গেলে নামিয়ে
গরম গরম পরিবেশন করুন।

Sunday, June 19, 2016

গ্যাসের চুলায় পুডিং তৈরী

ওভেন ছাড়াই গ্যাসের চুলায় পুডিং করাও অনেক সহজ। শুধু ওভেনেই পুডিং হয় তা নয়। চলুন দেখে নেই গ্যাসের চুলায় কিভাবে পুডিং করা যায়.. ঠান্ডা ঠান্ডা পুডিং খাওয়ার মজাই আলাদা।
         **উপকরন**
১. দুধ -১কেজি
২. ডিম -৪টা
৩. চিনি- ৪ টে. চামচ( যার যার ইচ্ছে মত চিনি দিলে ভালো হয়)
৪. কর্ণফ্লাওয়ার- ১চা চামচ

       **পদ্ধতি **
প্রথমে দুধ জ্বাল দিয়ে ১ কেজি দুধকে আধা কেজি দুধ করতে হবে।
চিনি দিয়ে আবার জ্বাল দিতে হবে।
চুলা থেকে নামিয়ে দুধ খুব ভালো করে ঠান্ডা করতে হবে।
এইবার অন্য একটা পাত্রে ডিম ফেটিয়ে ঠান্ডা দুধে দিতে হবে।
ভালো করে মিক্স করে  কর্ণফ্লাওয়ার অল্প পানিতে গুলে দুধে দিতে হবে।
এইবার যে পাত্রে পুডিং করব, সে পাত্রটিতে ১ চা চামচ চিনি ও ১ চা চামচ পানি দিয়ে ক্যারামেল করতে হবে।( ক্যারামেল ইচ্ছা করলে নাও দিতে পারেন)।
ক্যারামেল হয়ে গেলে পুডিং এর মিক্স দিয়ে দিন।
একটা বড় কড়াইতে পানি নিয়ে তার উপর পুডিং এর পাত্রটি দিয়ে খুব ভালো করে ঢেকে দিন যেন ভিতরে পানি না ঢুকে।
৪০ মিনিট এইভাবে রাখুন।
কড়াইয়ের পানি শেষ হয়ে গেলে আবার পানি দিন।
পুডিং হয়ে গেলে নামিয়ে ফেলুন।
পুডিং হয়েছে কিনা তা বুঝার জন্য একটা চামচ এর নিচের অংশ দিয়ে পুডিং এর ভিতর ঢুকিয়ে দিন, যদি পুডিং চামচে না লাগে তবে পুডিং হয়ে গেছে।
খুব সহজেই হয়ে গেল ওভেন ছাড়াই পুডিং।
ফ্রিজে রেখে দিন। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।